বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

গাজীপুরে ঝুটের গুদামে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে

গাজীপুরের ঝুটের গুদামে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে।

গাজীপুরে ঝুটের গুদামে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে

গাজীপুরের কোনাবাড়ির দেওলিয়াবাড়ি এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন মুহূর্তের মধ্যে আশেপাশে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং সারাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুর রহমান জানান, পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, তবে এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এই অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন