আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানী ঢাকার বিভিন্ন মার্কেট ও দোকান বন্ধ থাকবে। নগরবাসীকে প্রয়োজনের তাগিদে মার্কেটে যেতে হলে আগে থেকে জানা উচিত কোন কোন স্থানে দোকান বন্ধ থাকবে।
বন্ধ থাকা মার্কেটগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: মোহাম্মদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট এবং মাজার কো-অপারেটিভ মার্কেট।
এছাড়াও, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, শাহ্ আলী সুপারমার্কেট, মিরপুর স্টেডিয়াম মার্কেট, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, ফরচুন শপিংমল, আয়েশা শপিং কমপ্লেক্স, কর্ণফুলী গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট, জোনাকি সুপার মার্কেট, গাজী ভবন, পল্টন সুপার মার্কেট, স্টেডিয়াম মার্কেট-১ ও ২, গুলিস্তান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট, বায়তুল মোকাররম মার্কেট এবং সাকুরা মার্কেটও বন্ধ থাকবে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। পাশাপাশি, সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং আলোকসজ্জা সম্পূর্ণভাবে বন্ধ রাখতে বলা হয়েছে।