মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
জাতীয়

পটুয়াখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, অপর কৃষক আহত

পটুয়াখালীতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু, অপর কৃষক গুরুতর আহত।

পটুয়াখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, অপর কৃষক আহত

পটুয়াখালীতে বজ্রপাতের পৃথক দুটি ঘটনায় মোহাম্মদ ইউসুফ আলী শিকদার (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে এবং অপর কৃষক হানিফ ফকির গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) বিকেলে সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নের কেশবপুর ও বড়বিঘাই ইউনিয়নের কেওয়াবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, নিহত ইউসুফ আলী শিকদার ওই এলাকার আদম আলী শিকদারের ছেলে এবং আহত কৃষক বেল্লাল ফকির হানিফ ফকিরের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় কেশবপুর গ্রামের বুড়ির খেয়াঘাট বাজারসংলগ্ন মাঠে কাজ করার সময় বজ্রপাতের শিকার হন ইউসুফ আলী। গুরুতর অবস্থায় তাকে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে।

অপরদিকে, একই সময়ে কেওয়াবুনিয়া গ্রামে মাঠে ট্রাক্টর মেশিন দিয়ে হালচাষ করার সময় বজ্রপাতের শিকার হন কৃষক বেল্লাল ফকির। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হয়, পরে অবস্থার অবনতি হলে বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

ওসি মনিরুজ্জামান আরও জানান, ‘ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করেছে।’

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম জানান, নিহতের পরিবারকে ২৫ হাজার ও আহতের চিকিৎসার জন্য ১০ হাজার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন