সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
জাতীয়

কক্সবাজারে ট্রলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজারে ট্রলারডুবিতে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোর আলবার্ট জং-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

কক্সবাজারে ট্রলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার সমুদ্র সৈকতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ নিউজিল্যান্ডের নাগরিক আলবার্ট জং-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ তার মরদেহ উদ্ধার করে।

গত মঙ্গলবার কক্সবাজারের নাজিরারটেক সোনাদিয়া মোহনা এলাকায় বিদেশি পর্যটকবাহী একটি নৌকা প্রচণ্ড ঢেউয়ের ধাক্কায় ডুবে যায়। এ ঘটনায় আলবার্টসহ তার পরিবারের চার সদস্য পানিতে পড়ে যান।

এ সময় আলবার্টের সঙ্গে থাকা তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও ১৬ বছর বয়সী কিশোর আলবার্ট নিখোঁজ ছিলেন। উদ্ধার হওয়া তিনজন হলেন নিউজিল্যান্ডের নাগরিক এডওয়ার্ড, তার স্ত্রী বেলা এবং ১৩ বছর বয়সী রালফ।

উদ্ধার হওয়া তিনজনকে স্থানীয় জেলেরা উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। বর্তমানে তারা কোস্টগার্ডের হেফাজতে রয়েছেন।

নিখোঁজ আলবার্টকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ শাপলা এবং একটি দ্রুতগামী বোটও উদ্ধার অভিযানে অংশ নেয় মঙ্গলবার রাতে।

বিজ্ঞাপন