শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কক্সবাজারে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, মৃতের সংখ্যা ৫

কক্সবাজার সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ৫।

কক্সবাজারে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, মৃতের সংখ্যা ৫

কক্সবাজার সৈকতে পূজার ছুটিতে বেড়াতে গিয়ে নিখোঁজ হওয়া এসএম নাফিসুর রহমান নিবিড়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় কলাতলী সংলগ্ন সমুদ্র সৈকত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর আগে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। বুধবার বিকেল ও বৃহস্পতিবার সকালে হিমছড়ি মারিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সৈকত থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস জানায়, চট্টগ্রাম থেকে পাঁচ শ্রমিক কক্সবাজারে বেড়াতে যান। সেখানে তিনজন গোসলে নামেন এবং স্রোতের টানে ভেসে যান। দূরে থাকা সাতজনের একটি টিমের কাছে তারা সহযোগিতা চান। উদ্ধারের চেষ্টা করতে গিয়ে তিনজনও তলিয়ে যান।

বিজ্ঞাপন