শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে অগ্নিকাণ্ড

গাজীপুরের ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে অগ্নিকাণ্ড

গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। শনিবার বিকেল ৪টা ২২ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার স্টেশনের চারটি ইউনিট কাজ করছে। এছাড়া গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

ফায়ার সার্ভিস খবর পায় ৪টা ২৪ মিনিটে এবং প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৪টা ৩৪ মিনিটে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে একাধিক ইউনিট কাজ করছে। আগুনের কারণ ও ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন