শনিবার, ২০ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনের পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি ২০ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে।

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনের পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ২০ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এই চেষ্টা চালায়।

বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে দেখা যায়।

উল্লেখ্য, পুশ-ইন করা ২০ জনের মধ্যে ১১ জন নারী, চারজন শিশু এবং পাঁচজন পুরুষ রয়েছেন। বিজিবি তাদের বাংলাদেশে আসতে বাধা দেয় এবং তারা সীমান্তের শূন্য রেখায় ভারতীয় অংশে অবস্থান করছে।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, 'বিজিবি টহল দলের তৎপতরায় ২০ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। তারা বর্তমানে শূন্য রেখায় অবস্থান করছে। আমরা সীমান্তে যাচ্ছি, বিস্তারিত পরে জানানো হবে।'

বিজ্ঞাপন