শনিবার, ২০ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

নেত্রকোণায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

নেত্রকোণায় পুকুরে গোসল করতে গিয়ে দুই বোনের মৃত্যু ঘটেছে।

নেত্রকোণায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার পাবই গ্রামে শুক্রবার দুপুরে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশু বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো ৮ বছরের নিহা আক্তার এবং ৫ বছরের নোহা আক্তার।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দুই বোনের বাবা নিজাম উদ্দিনের ভাতিজির বিয়ের অনুষ্ঠান চলছিল। বিয়ের আয়োজনের ব্যস্ততার মধ্যে শিশুর মা ও বাবা দুইজনেই কাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে তারা বাড়ির সামনে পুকুরে গোসল করতে যায় এবং সেখানে তলিয়ে যায়।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন উল্লেখ করেন, কিছু সময় পর স্থানীয়রা পুকুরে একটি শিশুকে ভাসতে দেখে চিৎকার শুরু করেন। পরে পরিবারের সদস্যরা দ্রুত পুকুরে গিয়ে দুই শিশুকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। প্রতিবেশী মিজানুর রহমান জানান, এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন