বাংলাদেশ পুলিশের পোশাকের রং আবারও পরিবর্তন করা হচ্ছে। নতুন নির্দেশনা অনুযায়ী, জেলা পুলিশ ও অধিকাংশ ইউনিটের সদস্যদের জন্য শার্টের রং গাঢ় নীল (ডিপ ব্লু) এবং প্যান্টের রং খাকি নির্ধারণ করা হয়েছে।
মেট্রোপলিটন পুলিশের সদস্যদের জন্য শার্টের রং হবে হালকা জলপাই (লাইট অলিভ)। এই পরিবর্তনের বিষয়ে পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির বৃহস্পতিবার (১৮ জুন) একটি প্রজ্ঞাপন জারি করেছেন।
নারী পুলিশ সদস্যদের পোশাকেও পরিবর্তন আনা হয়েছে। জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বিশেষায়িত পুলিশ ব্যাটালিয়ন, স্পেশাল ব্রাঞ্চ, অপরাধ তদন্ত বিভাগ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নারী সদস্যদের জন্য গাঢ় নীল শাড়ি ও গাঢ় নীল ব্লাউজ নির্ধারণ করা হয়েছে।
মহানগর পুলিশের নারী সদস্যরা গাঢ় নীল শাড়ির সঙ্গে লাইট অলিভ ব্লাউজ পরিধান করবেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, হেড কভারও গাঢির নীল রঙের হতে হবে।