চুয়াডাঙ্গা সদর উপজেলার ছোটশলুয়া গ্রামে বজ্রপাতে ৫৫ বছর বয়সী কৃষক শের আলী মারা গেছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শের আলী বোরিং মাঠে ধানক্ষেতে কাজ করছিলেন। এসময় বজ্রপাতের কবলে পড়ে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শের আলী ছোটশলুয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। এই বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।