শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

দেশে ফের ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই

দেশে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে, তবে ক্ষয়ক্ষতির খবর নেই।

দেশে ফের ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই

গতকাল বৃহস্পতিবার রাতে দেশে একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাত ৯টা ২৯ মিনিট ২৬ সেকেন্ডে অনুভূত হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৪।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের মণিপুরে, যা ঢাকার আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে ৩৬১ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত।

এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এটি হালকা মাত্রার ভূমিকম্প হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এর আগে গত ১১ জুন রাতে দেশের বিভিন্ন স্থানে একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল, যার রিখটার স্কেলে মাত্রা ছিল ৪ দশমিক ৫।

বিজ্ঞাপন