শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

৪ বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা

৪ বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি।

৪ বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা

দেশের চার বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক রোবায়াত কবির এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকালের বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবের ফলে সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

চট্টগ্রাম, খুলনা সহ চারটি বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমী নিম্নচাপটি বাংলাদেশ উপকূলের পাশ ঘেষে ভারতের বিহারের ওপর দিয়ে বয়ে যাবে।

এছাড়া সারা দেশে বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে, ঢাকা থেকে সাতচল্লিশ কিলোমিটার দূরে নরসিংদীতে তিন মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, মৃদু মাত্রার ভূমিকম্প হওয়ায় এলাকায় তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন