রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

দেশের ৪ বিভাগে হালকা থেকে মাঝারী বৃষ্টির পূর্বাভাস

রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে হালকা থেকে মাঝারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

দেশের ৪ বিভাগে হালকা থেকে মাঝারী বৃষ্টির পূর্বাভাস

দেশের রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে আজ রোববার (৪ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, এবং দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। আজ ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ ও দক্ষিণপূর্ব দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার।

সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫২ মিনিটে হবে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে ২২.৪ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন