শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ২৫৬

ডেঙ্গুতে নতুন করে ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ২৫৬ জন।

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ২৫৬

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে ডেঙ্গুতে মোট প্রাণহানি ২৫৬ জনে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে শনিবার এ তথ্য জানানো হয়।

নতুন করে ১ হাজার ৬০৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১৭১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ২২৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

ঢাকা বিভাগের সিটি করপোরেশন বাদে ১৩১ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৯ জন, খুলনা বিভাগে ২৭৬ জন, রাজশাহী বিভাগে ১৩২ জন, বরিশাল বিভাগে ২১৫ জন, ময়মনসিংহ বিভাগে ৭৯ জন এবং রংপুর বিভাগে ৬২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ অক্টোবর পর্যন্ত মোট ৮৪ হাজার ৩৬৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ২৫৬ জন মারা গেছেন এবং ৭৮ হাজার ৪৮২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

বিজ্ঞাপন