শনিবার, ১১ জুলাই, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

বৃষ্টি পরিস্থিতি স্বাভাবিক হতে পারে আগামী ৪৮ ঘণ্টায়

চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত কমেছে, আগামী ৪৮ ঘণ্টায় পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।

বৃষ্টি পরিস্থিতি স্বাভাবিক হতে পারে আগামী ৪৮ ঘণ্টায়

আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ কমে এসেছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বৃষ্টি পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, চট্টগ্রামে আগের ২৪ ঘণ্টার তুলনায় বৃষ্টির পরিমাণ ৩২৯ মিলিমিটার থেকে নেমে ২১১ মিলিমিটারে পৌঁছেছে। অর্থাৎ, আগের দিনের তুলনায় বৃষ্টিপাত অর্ধেকে নেমেছে।

এদিকে, রংপুর ও রাজশাহী বিভাগে বৃষ্টির পরিমাণ বেড়েছে। এসব অঞ্চলে থেমে থেমে সারাদিন বৃষ্টি হতে পারে, যা কর্মজীবী মানুষের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

রাজধানী ঢাকাতেও গত তিন দিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, ফলে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাস অনুযায়ী, আগামী রোববার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকবে, এরপর ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমতে পারে। বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, বৃষ্টিপাত কিছুটা কমায় সাঙ্গু, মাতামুহুরি, খোয়াই ও কুশিয়ারার পানি কমতে শুরু করেছে, কিন্তু এখনও বেশ কয়েকটি পয়েন্টে পানি প্রবাহিত হচ্ছে বিপৎসীমার ওপর দিয়ে।

বিজ্ঞাপন