শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

তিস্তার পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার উপরে, বন্যার সতর্কতা

তিস্তা নদীর পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার উপরে, বন্যার পূর্বাভাস।

তিস্তার পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার উপরে, বন্যার সতর্কতা

উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি গত কয়েক দিন ধরে ওঠানামা করছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও রাত ৯টার মধ্যে তা বিপৎসীমা অতিক্রম করে ৩ সেন্টিমিটার উপরে উঠে যায়।

বৃহস্পতিবার রাত ৯টার তথ্যানুযায়ী, ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১৮ মিটার, যেখানে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। ফলে নদীর পানি বর্তমানে বিপৎসীমার ৩ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে, যা ভাটির নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা সৃষ্টি করেছে।

স্থানীয়রা জানান, গত কয়েক দিনের তুলনায় নদীর পানি কিছুটা কমতে শুরু করায় তীরবর্তী নিম্নাঞ্চলের মানুষের মধ্যে স্বস্তি ফিরেছিল। কিন্তু বৃহস্পতিবার রাতে আবারও পানি বিপৎসীমা অতিক্রম করায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

ডালিয়া ব্যারাজ পয়েন্টের ইনচার্জ নুরুল ইসলাম জানান, বর্তমানে নদীর পানি উজান থেকে নেমে আসা পানির প্রবাহের ওপর নির্ভর করে ওঠানামা করছে। তিনি আরও জানান, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নদীতীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, উজানে নতুন করে ভারী বৃষ্টিপাত হলে তিস্তা নদীর পানির স্তর আরও বাড়তে পারে। সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন