শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
লক্ষ্মীপুরের মাদ্রাসায় শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার লক্ষ্মীপুরে কওমি মাদ্রাসায় শিশুকে শিকল দিয়ে নির্যাতন কুমিল্লায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে সিএনজিচালক গ্রেপ্তার কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা: সিএনজি চালক গ্রেফতার রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩, আহত অনেকে কুমিল্লায় ১৫ বছরের কিশোরীর লাশ উদ্ধার, হত্যার সন্দেহ যুক্তরাষ্ট্রের উপকূলে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ইসাইয়াস ইউক্রেনে রুশ বোমা হামলায় নিহত ৩৩, আহত ১৮ ক্রামাতোরস্কে রাশিয়ান হামলায় ৩৩ জন নিহত
স্বাস্থ্য

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

উত্তর বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়ার আশঙ্কায় ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) আবহাওয়াবিদ পরিচালকের পক্ষ থেকে মো. তারফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। সতর্কবার্তায় বলা হয়, সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে পরে উত্তর-পূর্ব দিকে সরে যেতে পারে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় বায়ুচাপের পার্থক্য বেড়েছে, যা ঝড়ো হাওয়ার সৃষ্টি করতে পারে।

এছাড়া, এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন