শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের প্রাণহানি

বান্দরবানে পাহাড়ধসে পাঁচজনের মৃত্যু, পুলিশ সুপারের তথ্য প্রকাশ।

বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের প্রাণহানি

বান্দরবানের লামায় পাহাড়ধসে পাঁচজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়ায় পৃথক দুটি ঘটনায় প্রাণ হারান তারা।

একটি ঘটনায় একই পরিবারের তিনজন এবং অপর ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হন। টানা ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসে পড়ে তাদের মৃত্যু ঘটে।

বান্দরবানের পুলিশ সুপার (এসপি) মো. ওহাবুল ইসলাম খন্দকার গণমাধ্যমকে জানান, একই এলাকায় পৃথক দুই ঘটনায় নিহত হয়েছে শিশুসহ পাঁচজন।

মরদেহগুলো উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন