বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫, নতুন আক্রান্ত ৭৯৬

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, মোট মৃত্যু ৭৪৫ জন।

হামের উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫, নতুন আক্রান্ত ৭৯৬

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে, ফলে দেশে মোট মৃত্যু সংখ্যা ৭৪৫-এ পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৭৪৫ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৯৩ জন শিশু।

সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৭৯৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ১৫ মার্চ থেকে মোট ১ লাখ ৮ হাজার ১৮০ জন রোগীর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ১০৬ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১৩ হাজার ৭০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১ হাজার ২৭০ জন। এর মধ্যে ৮৭ হাজার ৬২৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

বিজ্ঞাপন