বুধবার, ০৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ঢাকাসহ ১২ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি

ঢাকাসহ ১২ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।

ঢাকাসহ ১২ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি

ঢাকাসহ দেশের ১২ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অফিস। একইসঙ্গে, বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় উল্লেখ করা হয়, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এ কারণে, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন