সোমবার, ০৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

সিলেটে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৮৮

সিলেটে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৮৮ জনে পৌঁছেছে।

সিলেটে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৮৮

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সিলেটে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮৮ জনে।

স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৯ জন রোগী। বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৬৩ জন।

এছাড়া, গতকাল রোববার সারাদেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩১ জন।

বিজ্ঞাপন