সোমবার, ০৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ঢাকাসহ ৬ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

ঢাকাসহ ৬ বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঢাকাসহ ৬ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় ঢাকাসহ দেশের ছয়টি বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ রোববার দুপুরে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে জানানো হয়, আগামী ৭২ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (৮৯ মিলিমিটার বা তার বেশি) বর্ষণ হতে পারে।

বুলেটিনে উল্লেখ করা হয়, টানা বৃষ্টির ফলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

এছাড়া, অতিভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে বলেছে, এই পরিস্থিতি দুর্ঘটনার কারণ হতে পারে।

বর্তমানে দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তবে বৃষ্টি শুরু হলে তা কিছুটা প্রশমিত হতে পারে বলে আশা প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন