মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
স্বাস্থ্য

জুলাই মাসজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

জুলাই মাসজুড়ে দেশের বিভিন্ন এলাকায় দফায় দফায় বৃষ্টি অব্যাহত থাকবে, জানালো আবহাওয়া অফিস।

জুলাই মাসজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

জুলাই মাসজুড়ে দেশের বিভিন্ন এলাকায় দফায় দফায় বৃষ্টি অব্যাহত থাকবে, তবে সময় ও অঞ্চলভেদে বৃষ্টিপাতের তীব্রতা কম-বেশি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার (১৩ জুলাই) সকালে আগারগাঁওয়ে আবহাওয়া অফিসের এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যা চলতি মৌসুমে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।

টানা ভারী বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনজীবন ব্যাহত হয়েছে। আবহাওয়াবিদ জানান, জুলাই বৃষ্টিপ্রবণ মাস হওয়ায় এ ধরনের বৃষ্টিপাত অস্বাভাবিক নয়।

৫ জুলাই থেকে মৌসুমি নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ১৩ জুলাই বিকেলের পর বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও ১৬ জুলাই থেকে আবারও বৃষ্টিপাত বাড়তে পারে।

এদিকে, গতকাল রোববার সকাল ৬টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত, অর্থাৎ ২৭ ঘণ্টায় ঢাকায় ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

বিজ্ঞাপন