মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

বঙ্গোপসাগরে নিম্নচাপ, কয়েকদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা

বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে কয়েকদিন বৃষ্টি হতে পারে।

বঙ্গোপসাগরে নিম্নচাপ, কয়েকদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। গতকাল সোমবার রাতে আবহাওয়া অধিদপ্তর এই নিম্নচাপের ঘোষণা দেয়। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টি শুরু হয়েছে।

রাজধানীতেও আজ মঙ্গলবার সকালে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ থেকে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হতে পারে।

নিম্নচাপটি গভীর নিম্নচাপ আকারে ভারতের অন্ধ্র ও ওডিশা উপকূলের দিকে ব্যাপক বৃষ্টি হতে পারে। তবে, আবহাওয়াবিদদের মতে, এ নিম্নচাপটির ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা আপাতত নেই।

আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও শক্তিশালী হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বিজ্ঞাপন