মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু, নতুন রোগী ১৩০৫

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু, নতুন রোগী ভর্তি হয়েছেন ১৩০৫ জন।

হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু, নতুন রোগী ১৩০৫

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৩ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৩০৫ জন। এর মধ্যে ১ হাজার ২২১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮৪ জনের শরীরে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৬৪৬ জনে।

এছাড়া, উপসর্গ পাওয়া গেছে ১ লাখ ৮১ হাজার ৩৫ জনের শরীরে। বর্তমানে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৮০৪ জন।

এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ জন।

বিজ্ঞাপন