মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রাজধানীতে বৃষ্টিতে জলাবদ্ধতা, নগরবাসীর ভোগান্তি

রাজধানীতে বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি, নগরবাসীর ভোগান্তি।

রাজধানীতে বৃষ্টিতে জলাবদ্ধতা, নগরবাসীর ভোগান্তি

রাজধানীতে আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যা নগরবাসীর জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

বৃষ্টির ফলে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। সকাল ৭টার দিকে রাজধানীর তেজগাঁও, মগবাজার গ্রিন রোড, পান্থপথসহ বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে যায়।

আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকাসহ রংপুর, বগুড়া, টাঙ্গাইল, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেটসহ বেশ কিছু জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির আশঙ্কা রয়েছে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এখনও কিছু এলাকায় হালকা বৃষ্টি অব্যাহত রয়েছে, যা পরিস্থিতি আরও জটিল করতে পারে।

বিজ্ঞাপন