মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
জাতীয়

বৃষ্টি থামলেও রাজধানীতে জলাবদ্ধতা, নগরবাসীর দুর্ভোগ অব্যাহত

বৃষ্টির পরেও রাজধানীতে জলাবদ্ধতা অব্যাহত, নগরবাসীর দুর্ভোগ চরমে পৌঁছেছে।

বৃষ্টি থামলেও রাজধানীতে জলাবদ্ধতা, নগরবাসীর দুর্ভোগ অব্যাহত

শনিবার ভোর থেকে রোববার দুপুর পর্যন্ত টানা ভারী বৃষ্টিতে রাজধানীর জনজীবন কার্যত স্থবির হয়ে পড়ে। জলাবদ্ধতা, তীব্র যানজট এবং গণপরিবহনে অতিরিক্ত ভিড়ের কারণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়।

রবিবার সন্ধ্যার পর বৃষ্টি থেমে গেলেও রাজধানীর বিভিন্ন সড়কে জমে থাকা পানি চলাচল ব্যাহত করে। মধ্যরাত পর্যন্ত এই অবস্থার কারণে যানবাহন চলাচলে ভোগান্তি দেখা যায়।

সোমবার (১৩ জুলাই) ভোররাত পর্যন্ত রাজধানীর বেশ কয়েকটি সড়কে দুর্ভোগের চিত্র অব্যাহত থাকে। ইসিবি থেকে ফ্লাইওভার পর্যন্ত সড়কে পানি জমে থাকতে দেখা যায়। মতিঝিল, কাকরাইল, নিউমার্কেট, মিরপুরসহ বিভিন্ন এলাকার অলিগলিতেও একই পরিস্থিতি লক্ষ্য করা যায়।

পানিতে অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন বিকল হয়ে পড়ে। ভুক্তভোগীরা জানান, কর্তৃপক্ষের উদাসীনতা ও অপরিকল্পিতভাবে সড়ক খোঁড়াখুঁড়ির ফলে বৃষ্টি হলেই জলাবদ্ধতা তৈরি হয়।

রোববার দুপুর পর্যন্ত বৃষ্টির ফলে রাজধানীর বেশিরভাগ সড়ক ও নিচু এলাকা পানিতে তলিয়ে যায়, যা নগরবাসীর জন্য স্থবিরতা সৃষ্টি করে।

বিজ্ঞাপন