সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯, তদন্ত চলছে শেরপুরে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে হারিকেন ইসাইয়াসের আঘাতে ৪ জন নিহত
জাতীয়

চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু পাঁচদিন পর

চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল পাঁচদিন পর শুরু হয়েছে।

চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু পাঁচদিন পর

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে পাঁচদিন বন্ধ থাকার পর আজ রোববার চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ বেলা ২টার দিকে চট্টগ্রাম রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে ঢাকা থেকে আসা পর্যটক এক্সপ্রেস ছেড়ে যায়।

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীণ জানান, আপাতত রেলপথের বিভিন্ন অংশ পাথর দিয়ে প্রায় এক ফুট উঁচু করা হয়েছে। এরপর একটি ইঞ্জিন দিয়ে সংশ্লিষ্ট লাইনে বেশ কয়েকবার ট্রায়াল দেওয়া হয়েছে।

তিনি বলেন, ট্রেন চলাচলের জন্য রেললাইন এখন নিরাপদ। আজ বেলা ১টা ৩৫ মিনিটে ঢাকা থেকে আসা পর্যটক এক্সপ্রেস কক্সবাজারের উদ্দেশে যাত্রা করে।

মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে ৪ জুলাই ভারী বর্ষণ শুরু হয়। টানা বৃষ্টির কারণে মঙ্গলবার নগরের সুন্নিয়া মাদ্রাসা থেকে শমসের পাড়া পর্যন্ত রেলপথ পানিতে ডুবে যায়।

রেলপথ দেড় থেকে দুই ফুট পর্যন্ত পানির নিচে তলিয়ে যায়। সুন্নিয়া মাদ্রাসা এলাকা থেকে পানি নামলেও শমসের পাড়ায় পানি জমে ছিল।

বিজ্ঞাপন