মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ঢাকা-চট্টগ্রাম রুটের মহানগর এক্সপ্রেস কক্সবাজারে যাত্রা শুরু

ঢাকা-চট্টগ্রাম রুটের মহানগর এক্সপ্রেস ট্রেন কক্সবাজারে যাত্রা শুরু করেছে।

ঢাকা-চট্টগ্রাম রুটের মহানগর এক্সপ্রেস কক্সবাজারে যাত্রা শুরু

ঢাকা-চট্টগ্রাম রুটের আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ সম্প্রসারণ করে কক্সবাজার পর্যন্ত চালু হয়েছে। সোমবার সন্ধ্যায় ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনটি কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়।

রেলমন্ত্রী উদ্বোধন অনুষ্ঠানে জানান, দীর্ঘদিন ধরে পর্যটকদের দাবি ছিল ঢাকা–কক্সবাজার রুটে ট্রেন বাড়ানোর। তারই ধারাবাহিকতায় রেলপথ মন্ত্রণালয় এই ট্রেনের যাত্রাপথ কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করেছে।

এই ট্রেনটি ঢাকা থেকে গন্তব্য পর্যন্ত ১৪টি স্টেশনে থামবে এবং যাত্রা করতে সময় লাগবে কম পক্ষে ১২ ঘণ্টা। নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনী জেলার যাত্রীরা কক্সবাজার যাতায়াতের সুযোগ পাবেন।

মহানগর এক্সপ্রেসে থাকবে ১৬টি কোচ, যার আসনসংখ্যা হবে ৭০৬ থেকে ৭৩৬টি। উল্লেখ্য, ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে রোববার।

সম্প্রতি, সহজ ডট কমের বিরুদ্ধে টিকিট ব্লক করার অভিযোগ উঠেছিল। এ বিষয়ে জানতে চাইলে রেলমন্ত্রী জানান, তদন্তে তাদের বিরুদ্ধে কিছুই পাওয়া যায়নি। তিনি বলেন, "অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই। স্বচ্ছতার ভিত্তিতে অনলাইন টিকিটিং কার্যক্রম পরিচালিত হয়।"

বিজ্ঞাপন