মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রয়াত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ দায়েরকারী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু ও তাঁর দাফন নিয়ে জটিলতার বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কিছুই জানে না।
সোমবার বিকেলে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমি পরিদর্শন শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এ তথ্য জানান। তিনি বলেন, “এ বিষয়ে মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে কেউ অভিযোগ করেননি।”
মন্ত্রী বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হবে।” প্রয়োজনে তদন্ত কমিটি গঠনের কথাও উল্লেখ করেন তিনি।
আহমেদ আযম খান জানান, “তদন্তে যারা দোষী সাব্যস্ত হবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”