সোমবার, ১৩ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের পরীক্ষা নির্ধারিত সূচিতে অনুষ্ঠিত হবে

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতে অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের পরীক্ষা নির্ধারিত সূচিতে অনুষ্ঠিত হবে

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম বোর্ডের আওতাধীন ১৩, ১৫ এবং ১৬ জুলাইয়ের পরীক্ষাগুলো জলাবদ্ধতা ও পাহাড়ধসের কারণে স্থগিত করা হয়েছে। এই পরীক্ষাগুলো পরবর্তী সময়ে নেওয়া হবে।

আজ রোববার সন্ধ্যায় ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

এর আগে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, টানা বৃষ্টির ফলে বিভিন্ন স্থানে সমস্যা তৈরি হয়েছে। জেলা প্রশাসক এবং শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের তথ্য পাঠাতে বলা হয়েছে।

তিনি বলেন, “শনিবার থেকেই ৬৪ জেলার ডিসি ও শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।”

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। অন্য বোর্ডের পরীক্ষা চলবে এবং চট্টগ্রামে সেগুলো পরে পুনরায় নেওয়া হবে।

রুটিন অনুযায়ী, আগামীকাল সোমবার পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যার প্রথম পত্রের পরীক্ষার সূচি রয়েছে। গত ২ জুলাই নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু হয়।

বিজ্ঞাপন