সোমবার, ১৩ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ঢাকাসহ ২০ জেলায় রাতে বজ্রবৃষ্টির সতর্কতা

ঢাকাসহ ২০ জেলায় রাতে বজ্রবৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।

ঢাকাসহ ২০ জেলায় রাতে বজ্রবৃষ্টির সতর্কতা

ঢাকাসহ দেশের ২০ জেলায় রাতের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই পরিস্থিতিতে বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

রোববার (১২ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য রাত ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে বিকেল ৪টা থেকে রাত ১টা পর্যন্ত এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদফতর এই সতর্কতা জারি করেছে জনসাধারণকে নিরাপদ থাকার জন্য।

বিজ্ঞাপন