বুধবার, ০৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

চট্টগ্রাম বোর্ডের এইচএসসির স্থগিত পরীক্ষার নতুন রুটিন প্রকাশ

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে।

চট্টগ্রাম বোর্ডের এইচএসসির স্থগিত পরীক্ষার নতুন রুটিন প্রকাশ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, স্থগিত হওয়া লিখিত পরীক্ষা আগামী ২০ আগস্ট থেকে শুরু হবে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন সময়সূচি অনুযায়ী, ২০ আগস্ট ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার মাধ্যমে স্থগিত পরীক্ষাগুলো শুরু হবে।

পরবর্তী পরীক্ষাগুলো হবে ২২ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ২৪ আগস্ট পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র। ২৭ আগস্ট সংশ্লিষ্ট দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া ২৯ আগস্ট ভূগোল প্রথম পত্র এবং বিকেলে আরবি ও পালি প্রথম পত্র, ৩১ আগস্ট ভূগোল দ্বিতীয় পত্র এবং বিকেলে আরবি ও পালি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২ সেপ্টেম্বর রসায়ন প্রথম পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রসহ অন্যান্য বিষয়ের পরীক্ষা হবে।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, সকালের শিফটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেলের শিফটের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন