বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

এইচএসসিতে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা

এইচএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।

এইচএসসিতে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১ ডিসেম্বর শুরু হবে এই পরীক্ষা। পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন নিয়মিত ও অনিয়মিত দুই ধরনের পরীক্ষার্থীরা।

সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ ৫ নভেম্বর শুরু হয়ে চলবে ৯ নভেম্বর পর্যন্ত। ‘সোনালী সেবার’ মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ সময় ১০ নভেম্বর।

আগের পদ্ধতির তুলনায় বর্তমানে পরীক্ষার্থীদের জন্য সুযোগ বৃদ্ধি পেয়েছে। আগে, এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় অকৃতকার্য হলে এক বছর পর আবার পরীক্ষায় বসতে হতো। কিন্তু এখন, এক বা দুই বিষয়ে অকৃতকার্য হলে শিক্ষার্থীরা দ্রুত পুনরায় পরীক্ষায় অংশ নিতে পারবে।

গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। এবার এক ও দুই বিষয়ে অকৃতকার্য হওয়ার সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন। এর মধ্যে এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী।

বিজ্ঞাপন