বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন নির্দেশ

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বেসরকারি কারিগরি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনের নির্দেশ দিয়েছে।

বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন নির্দেশ

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড দেশের সকল বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনের নির্দেশ দিয়েছে।

আজ বুধবার বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত সংশোধিত নির্দেশনায় বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার আলোকে ‘বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি প্রবিধানমালা, ২০০৯’ অনুযায়ী এই পুনর্গঠন করতে হবে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, বিশেষ কোনো ক্ষেত্র ব্যতীত, এই আদেশটি প্রবিধি-৪ অনুযায়ী ব্যবস্থাপনা কমিটির জন্য প্রযোজ্য হবে।

এ লক্ষ্যে প্রতিষ্ঠানগুলোকে দ্রুত অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। অ্যাডহক কমিটি গঠনের ক্ষেত্রে বোর্ডের পূর্ববর্তী নির্দেশনাসমূহ অনুসরণ করতে হবে।

বিজ্ঞাপন