রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত কয়েকজন; বন্ধ উড়োজাহাজ চলাচল গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৭৪ হাজার ৩৭০ জন কুমিল্লায় তাজমিন হত্যা: আদালতে সুমনের স্বীকারোক্তি গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬, শিশু সহ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় অটোরিকশাচালক সুমনের জবানবন্দি লক্ষ্মীপুরের মাদ্রাসায় শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার লক্ষ্মীপুরে কওমি মাদ্রাসায় শিশুকে শিকল দিয়ে নির্যাতন কুমিল্লায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে সিএনজিচালক গ্রেপ্তার কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা: সিএনজি চালক গ্রেফতার
শিক্ষা

এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা হতে পারে

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ৩ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে সরকার।

এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা হতে পারে

এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে সরকার। প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন এ তথ্য জানিয়েছেন।

তিনি শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চ্যালেঞ্জড শিক্ষার্থী সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে জানান, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুত পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে।

এছাড়া, ইতিহাসে প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের তালিকা তৈরি করে তাদের বিকল্প কর্মসংস্থানের জন্য পরিকল্পনা করছে সরকার।

ড. মাহ্দী বলেন, সরকার শিক্ষাবান্ধব এবং অকৃতকার্য পরীক্ষার্থীদের পাশে থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও জানান, বর্তমান সরকার তৃতীয় ভাষা শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপরও গুরুত্ব দিচ্ছে।

বিজ্ঞাপন