বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

বালিতে আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশ ৪ স্বর্ণসহ ৬ সম্মাননা অর্জন

বালিতে আন্তর্জাতিক অলিম্পিয়াডে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ৪ স্বর্ণসহ ৬ সম্মাননা অর্জন করেছে।

বালিতে আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশ ৪ স্বর্ণসহ ৬ সম্মাননা অর্জন

ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক মেধাভিত্তিক প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা চারটি স্বর্ণপদক, একটি রৌপ্যপদক এবং একটি বিশেষ সম্মাননা সহ মোট ছয়টি পুরস্কার অর্জন করে দেশের নাম উজ্জ্বল করেছে।

গত ২৫ ও ২৬ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার বালি দ্বীপে অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, লিডারশিপ অ্যান্ড সাসটেইনেবিলিটি-২০২৬। এই আসরে ভারত, ভিয়েতনাম, থাইল্যান্ড, নেপাল ও বাংলাদেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিকের শিক্ষার্থীরা ভাষা দক্ষতা, কার্যকর নেতৃত্ব এবং পরিবেশবান্ধব টেকসই উন্নয়ন ভাবনা নিয়ে আয়োজিত বিভিন্ন সেশনে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে। প্রতিযোগিতায় অংশ নেওয়া ছয় শিক্ষার্থী প্রত্যেকেই পদক নিশ্চিত করে বিরল কৃতিত্ব স্থাপন করেছে।

বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, এই গৌরবময় অর্জন প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের পাঠদান ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকারেরই প্রতিফলন।

শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ শিক্ষার্থীদের এই সাফল্যে গভীর উচ্ছ্বাস ও গর্ব প্রকাশ করেছে, যা ভবিষ্যতে তাদের আরও বড় অর্জনে অনুপ্রাণিত করবে। গোটা উত্তরাঞ্চলের শিক্ষা পরিবারে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

বিজ্ঞাপন