মানিকগঞ্জের জেলা যুব উন্নয়ন কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, যুব শক্তিকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধশালী দেশ গড়তে কাজ করছেন প্রধানমন্ত্রী।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ ও সরকারি অনুদানসহ নানা সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে। তিনি যুবকদের উদ্দেশ্যে বলেন, 'প্রশিক্ষণ নিয়ে ঘরে বসে থাকলে হবে না, প্রশিক্ষণের জ্ঞান কাজে লাগাতে হবে। নিজেরা গড়ে উঠলে দেশ সমৃদ্ধ হবে।'
এআইয়ের ব্যবহার নিয়ে তিনি বলেন, 'সবখানেই এখন এআইয়ের ব্যবহার বাড়ছে। তবে এআই ভালো কাজে ব্যবহার করতে হবে। খারাপ কাজে ব্যবহার করবে না।' মন্ত্রী আরও বলেন, 'খারাপ দিয়ে সাময়িক লাভ করা যায়, কিন্ত ভালো কাজ দীর্ঘ মেয়াদি থাকে।'
মন্ত্রী যুবকদের উদ্দেশ্যে বলেন, 'অর্থের পেছনে না দৌড়িয়ে, নিজেকে এমনভাবে তৈরি করো, যেন অর্থ তোমার পেছনে দৌড়ায়।'
আলোচনা সভায় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার সারওয়ার আলম, সিভিল সার্জন আইভি ফেরদৌসী ও যুব উন্নয়ন অধিদফতরের উপপরিচালক ড. মো. শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।