রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
তথ্যপ্রযুক্তি

এআই-নির্ভর নিরাপত্তা অ্যাপ ‘স্বাধীন বাংলা’ চালু

ফ্রেড ইন্টেলিজেন্স লিমিটেড এআই-নির্ভর নিরাপত্তা অ্যাপ ‘স্বাধীন বাংলা’ চালু করেছে, যা ডিজিটাল প্রতারণার ঝুঁকি মোকাবিলা করবে।

এআই-নির্ভর নিরাপত্তা অ্যাপ ‘স্বাধীন বাংলা’ চালু

বাংলাদেশের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ফ্রেড ইন্টেলিজেন্স লিমিটেড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এআই-নির্ভর নিরাপত্তা অ্যাপ ‘স্বাধীন বাংলা এআই সিকিউরিটি’ চালু করেছে। এই অ্যাপটি ম্যালওয়্যার, ফিশিং লিংক, ভুয়া অ্যাপ এবং ডিজিটাল আর্থিক প্রতারণার ঝুঁকি মোকাবিলায় কার্যকরী ভূমিকা রাখবে।

অ্যান্ড্রয়েড ফোন ও ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য তৈরি এই অ্যাপটি হুমকি আসার আগেই তা শনাক্ত করে ঠেকানোর লক্ষ্য নিয়ে কাজ করে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, অ্যাপটিতে অ্যান্টিভাইরাস ও অ্যান্টি-ম্যালওয়্যার স্ক্যানিং, ফিশিং ও স্মিশিং প্রতিরোধ, ভুয়া অ্যাপ শনাক্তকরণ এবং র‍্যানসমওয়্যার সতর্কতা ইত্যাদি সুবিধা রয়েছে।

অ্যাপটি বিকাশ, নগদ, রকেট, উপায়সহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবা এবং অনলাইন ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারীদের জন্য বিশেষ সতর্কবার্তার ব্যবস্থা রেখেছে। অনলাইনে প্রতারণার ক্ষেত্রে পরিচিত প্রতিষ্ঠান বা আর্থিক সেবার নাম নকল করে ভুয়া ওয়েবসাইট তৈরি করা একটি সাধারণ কৌশল।

‘স্বাধীন বাংলা এআই সিকিউরিটি’ এসএমএসের মাধ্যমে আসা ক্ষতিকর লিংক শনাক্ত করে, যাতে ব্যবহারকারী সতর্ক হয়ে ওঠে। ক্রোম ব্রাউজারের অ্যাড্রেস বারে ওয়েবসাইটের ঠিকানাও হুমকি-তথ্যভান্ডারের সঙ্গে মিলিয়ে দেখে। সন্দেহজনক ফোন নম্বরে কলব্যাক করার আগে নম্বরটি যাচাই করার সুবিধাও রয়েছে।

ভুয়া অ্যাপ শনাক্তকরণের জন্য অ্যাপের প্যাকেজ নাম ও ডিজিটাল সাইনিং সার্টিফিকেটের সঙ্গে মিলিয়ে দেখা হয়। গুগল প্লের বাইরে থেকে ইনস্টল করা অ্যাপের ক্ষেত্রে অতিরিক্ত গভীর স্ক্যানের ব্যবস্থা রয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, শুধুমাত্র নামের কারণে কোনো অ্যাপকে বিপজ্জনক বলা হয় না; ম্যালওয়্যারের সাথে মিলের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ার পরই অ্যাপকে ক্ষতিকর চিহ্নিত করা হয়। এছাড়াও, ফোনকলের পর ব্যাংকিং অ্যাপ খোলার সময় ব্যবহারকারীকে পিন বা ওটিপি শেয়ার না করার বিষয়ে সতর্ক করা হয়।

বিজ্ঞাপন