শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
তথ্যপ্রযুক্তি

সাইবার হামলার শঙ্কা, বিভিন্ন দেশের সরকারকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের এনএসএ সাইবার হামলার শঙ্কায় বিভিন্ন দেশকে সতর্ক করেছে।

সাইবার হামলার শঙ্কা, বিভিন্ন দেশের সরকারকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ) বিভিন্ন দেশের সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে সাইবার হামলার সম্ভাবনা সম্পর্কে সতর্ক করেছে।

বিশেষজ্ঞরা পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দুটি গুরুতর ত্রুটি শনাক্ত করেছেন। এই ত্রুটিগুলো ইন্টারনেটের একটি বড় অংশকে প্রভাবিত করতে পারে, কারণ অনেক ওয়েবসাইট এই ভাষায় পরিচালিত হচ্ছে।

বিবিসি জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এই ত্রুটিগুলো শনাক্ত করা হয় এবং একটি সমাধানও প্রকাশ করা হয়েছে। তবে, সাইবার হামলা প্রতিরোধের জন্য ত্রুটি সংস্কারের আগ পর্যন্ত গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলো সাময়িক বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড সরকারের পাশাপাশি এডিনবরা কাউন্সিল এবং বিবিসি সহ বেশ কিছু প্রতিষ্ঠান তাদের ওয়েব পেজগুলো অফলাইনে রেখেছে।

বিজ্ঞাপন