শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

প্রাথমিক শিক্ষায় ৪১ হাজার কোটি টাকার বরাদ্দ ঘোষণা

সরকার ৪১ হাজার কোটি টাকার প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প ঘোষণা করেছে।

প্রাথমিক শিক্ষায় ৪১ হাজার কোটি টাকার বরাদ্দ ঘোষণা

সরকার প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের জন্য ৪১ হাজার কোটি টাকার বরাদ্দ ঘোষণা করেছে। এই প্রকল্পের আওতায় অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষকদের জন্য ল্যাপটপসহ বিভিন্ন সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে।

আজ বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভায় মোট ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি সাংবাদিকদের জানান, অনুমোদিত ১৩টি প্রকল্পে মোট ব্যয় হবে ৫৮ হাজার কোটি টাকা।

জোনায়েদ সাকি আরও জানান, একনেক সভায় মোট ১৭টি প্রকল্প উপস্থাপন করা হয়েছে, যার মধ্যে ৪টি প্রকল্প যাচাই–বাছাইয়ের জন্য ফেরত পাঠানো হয়েছে।

এছাড়া, তিতাস গ্যাসক্ষেত্রে দুটি গ্যাসকূপ খননের প্রকল্পও অনুমোদন পেয়েছে, যার জন্য ৫৯২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। চলতি অর্থবছরের মধ্যে মোট ৩০টি গ্যাস কূপ খননের পরিকল্পনা রয়েছে সরকারের।

সরকার প্রধান গ্যাস গ্রিড সঞ্চালন লাইন জোরদার করার নির্দেশনা দিয়েছেন এবং পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য দুটি প্রকল্প নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন