মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

সেনাপ্রধানের উদ্বোধনে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উদ্বোধন করলেন আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট।

সেনাপ্রধানের উদ্বোধনে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট

রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ সোমবার সকালে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা এবং যশোরে ইনস্টিটিউটের নতুন শাখাগুলোর ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন।

এই ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো আধুনিক শিক্ষাব্যবস্থার সাথে নৈতিক মূল্যবোধের সমন্বয়ে আদর্শ নাগরিক গড়ে তোলা। সেনাপ্রধান বলেন, “ক্যামব্রিজ কারিকুলামভিত্তিক এই ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান বিশ্বমানের যোগ্য নেতৃত্ব ও সুনাগরিক গড়ে তুলতে ভূমিকা রাখবে।”

সেনাসদর আশা প্রকাশ করেছে যে, এই উদ্যোগ দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে এবং শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধসম্পন্ন করে তুলবে।

বিজ্ঞাপন