রবিবার, ০২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

৪৩তম বিসিএসে নন-ক্যাডার পদের মেধা তালিকা প্রকাশে বাধা নেই: হাইকোর্ট

হাইকোর্ট ৪৩তম বিসিএস নন-ক্যাডার পদের মেধা তালিকা প্রকাশে কোনো বাধা নেই বলে রায় দেন।

৪৩তম বিসিএসে নন-ক্যাডার পদের মেধা তালিকা প্রকাশে বাধা নেই: হাইকোর্ট

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নন-ক্যাডার পদে সুপারিশের ক্ষেত্রে মেধা তালিকা প্রকাশে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন হাইকোর্ট।

রোববার (২ আগস্ট) রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়। এর আগে, ৪৩তম বিসিএস পরীক্ষার নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়ার কিছু পদক্ষেপের বৈধতা নিয়ে কয়েকশত প্রার্থী রিট করেন। তারা লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন।

বিচারপতি শশাঙ্ক শেখর সরকার এবং বিচারপতি উর্মি রহমান গত ২৫ জুন রায় দেন। শুনানিতে পিএসসির যুক্তি ছিল, পরবর্তী বিসিএসের ফলাফল প্রকাশের পর আগের বিসিএস থেকে সুপারিশের সুযোগ নেই।

তবে আদালত জানিয়েছেন, ২০২৩ সালের বিধিমালা অনুযায়ী সুপারিশ প্রক্রিয়া চালিয়ে যেতে কোনো বাধা নেই।

এছাড়া, আগামী ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ মেধা তালিকা প্রকাশের নির্দেশনা প্রদান করা হয়েছে। মেধা তালিকা প্রকাশের পর সরকারি দফতরের শূন্য পদের চাহিদা এবং প্রার্থীদের পছন্দ ও মেধার ভিত্তিতে দ্রুত সুপারিশ প্রক্রিয়া শুরু করার নির্দেশনা দিয়েছেন উচ্চ আদালত।

বিজ্ঞাপন