সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
কানাডার সামরিক ঘাঁটিতে ঘাসের আগুনে চার সৈন্যের মৃত্যু কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমাসদৃশ বস্তু উদ্ধার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনীয় ড্রোন হামলায় ১ নিহত, ক্ষতিগ্রস্ত শক্তি কেন্দ্র কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু কলকাতায় দুর্গাপূজায় পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত, ৬ জন একই পরিবারের কুড়িগ্রামে ট্রাক চাপায় একই পরিবারের ৫ জন নিহত ইয়েমেনে হুথিদের হামলা: আডেনের বিমানবন্দর ও প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্যবস্তু রৌমারিতে ট্রাক দুর্ঘটনায় একই পরিবারের ৫ সদস্য নিহত
জাতীয়

হাইকোর্টের রায়ে সরকারি প্রতিষ্ঠানের আপিলে বিলম্ব মার্জনা

সরকারি প্রতিষ্ঠানের দেওয়ানী মামলার আপিলে বিলম্ব মার্জনার রায় দিয়েছে হাইকোর্ট বিভাগ।

হাইকোর্টের রায়ে সরকারি প্রতিষ্ঠানের আপিলে বিলম্ব মার্জনা

সরকারি বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের আমলাতান্ত্রিক প্রক্রিয়া ও ফাইল চালাচালির কারণে মামলার আপিল দায়েরের বিলম্বকে আইনি দৃষ্টিতে ‘যথেষ্ট কারণ’ হিসেবে গণ্য করে একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন হাইকোর্ট বিভাগ। রোববার (১৭ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হয়।

মামলা থেকে জানা যায়, ২০০২ সালে শফিকুল ইসলাম লালমনিরহাটের জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে বাংলাদেশ রেলওয়ে এবং অন্যদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পরে ২০০৩ সালের ২৪ নভেম্বর মামলাটি বাদীর পক্ষে রায় ও ডিক্রি ঘোষণা করেন। এই রায়ের বিরুদ্ধে ২০০৪ সালে বাংলাদেশ রেলওয়ে জেলা জজ আদালতে দেওয়ানি আপিল দায়ের করে।

তবে আপিল দায়ের করতে ১৬৮ দিন দেরি হওয়ায় সংস্থাটি তামাদি আইনের ৫ ধারায় বিলম্ব মার্জনার আবেদন জানায়। ২০০৪ সালের ১ আগস্ট পর্যাপ্ত ব্যাখ্যা না থাকার অজুহাতে রেলওয়ের বিলম্ব মার্জনার আবেদনটি খারিজ করে দেন। ওই আদেশের বিরুদ্ধে বাংলাদেশ রেলওয়ে হাইকোর্ট বিভাগে দেওয়ানি রিভিশন আবেদন দায়ের করে।

পরে বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের একক বেঞ্চ নিম্ন আদালতের নথি ও আইনি নীতিসমূহ পর্যালোচনা করে রায় প্রদান করেন। আদালত পর্যবেক্ষণে জানান, বাংলাদেশ রেলওয়ের মতো একটি সংবিধিবদ্ধ সরকারি সংস্থাকে আইনি পরামর্শ গ্রহণ, ফাইল অনুমোদন এবং খরচের ব্যবস্থা করার মতো একাধিক প্রশাসনিক ধাপ অতিক্রম করতে হয়।

এই আমলাতান্ত্রিক ব্যবস্থার কারণে সৃষ্ট বিলম্বকে ইচ্ছাকৃত বলা যায় না এবং এটি তামাদি আইনের অধীন মার্জনাযোগ্য ‘যথেষ্ট কারণ’। হাইকোর্ট বিভাগ জেলা জজ আদালতের ২০০৪ সালের ১ আগস্টের খারিজ আদেশ বাতিল করে বাংলাদেশ রেলওয়ের দেওয়ানী আপিল দায়েরে ১৬৮ দিনের বিলম্ব মার্জনা করেছেন।

একই সাথে পক্ষগণকে নোটিশ দিয়ে দ্রুততম সময়ে ২০০৪ সালের আপিলটি আইন অনুযায়ী নিষ্পত্তির জন্য নিম্ন আপিল আদালতকে নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন