শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শনিবার (১ আগস্ট) সকালে টাঙ্গাইলের কালিহাতীতে ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে মিড-ডে মিলের উদ্বোধন ও অভিভাবক সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, প্রত্যেকেই যার যার জায়গা থেকে কাজ করলে দেশ এগিয়ে যাবে।
তিনি জানান, শিক্ষার্থীরা যেন লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে এগিয়ে যেতে পারে এবং একজন ছাত্রের একাধিক পেশার সুযোগ থাকে সেজন্য এরই মধ্যে পদক্ষেপ নিয়েছে সরকার।