বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, রাজস্ব খাতভুক্ত ৮ ক্যাটাগরির পদে ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) পিএসসির সচিবালয়ের একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়। উপসচিব (প্রশাসন) মো. ওয়াশীমুল বারী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো হচ্ছে যে, ১৩তম থেকে ১৬তম গ্রেডের পদগুলোর লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এই পদগুলোর মধ্যে রয়েছে কম্পিউটার অপারেটর, প্রশিক্ষণ সহকারী, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, হিসাব সহকারী, কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি অপারেটর, অভ্যর্থনাকারী ও টেলিফোন অপারেটর।
স্থগিতকৃত পরীক্ষার নতুন তারিখ ও সময় পরবর্তীতে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং এসএমএসের মাধ্যমে জানানো হবে।