শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

সরকারি হাসপাতালে নার্স-মিডওয়াইফ নিয়োগ শিগগিরই শুরু হবে

সরকারি হাসপাতালে নার্স ও মিডওয়াইফ নিয়োগ শুরু হবে, জানিয়েছে স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী।

সরকারি হাসপাতালে নার্স-মিডওয়াইফ নিয়োগ শিগগিরই শুরু হবে

সরকারি হাসপাতালে শুন্য পদের বিপরীতে নার্স ও মিডওয়াইফ নিয়োগ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, যত্রতত্র গড়ে ওঠা নার্সিং কলেজ ও মেডিকেল কলেজ সরকারি নিয়ম মানতে ব্যর্থ হলে সরকার ব্যবস্থা নেবে। তিনি উল্লেখ করেন, দেশের নার্সিং শিক্ষা কারিকুলাম আন্তর্জাতিক মানসম্পন্ন নয়, তাই নার্সিং শিক্ষার মান বাড়াতে ফিলিপিন্সের সহযোগিতা নেওয়া হবে।

তিনি জানান, এ লক্ষ্যে ফিলিপিন্সের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে। এডিবির সহায়তায় দুই দেশের যৌথ উদ্যোগে ১৫০ মিলিয়ন ডলারের প্রকল্পের পরিকল্পনা নেওয়া হচ্ছে।

প্রকল্পের আওতায় ফিলিপিন্স থেকে প্রশিক্ষক এনে দেশের নার্সিং শিক্ষক ও ফ্যাকাল্টিদের প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া, চার বছরের মানসম্মত কোর্স চালুর পাশাপাশি ক্লাসরুম আধুনিকায়ন ও আদর্শ ল্যাব তৈরি করা হবে।

এতে কর্মসংস্থান বাড়বে এবং বিপুল জনশক্তি বিদেশে রপ্তানি করা সম্ভব হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন