বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, শপিং মলে আটকা বহু মানুষ পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন, নিহত ২০ জাপানের দক্ষিণে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত
শিক্ষা

জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ পেলেন ড. মাহবুব উল্লাহ

ড. মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার।

জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ পেলেন ড. মাহবুব উল্লাহ

বাংলাদেশ সরকার অধ্যাপক ড. মাহবুব উল্লাহকে আগামী পাঁচ বছরের জন্য জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ২৭ জুলাই সোমবার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, ড. মাহবুব উল্লাহ সরকারি কর্মকর্তা হিসেবে বিবেচিত হবেন না এবং তিনি নিজের পছন্দমতো ক্ষেত্রে গবেষণামূলক কাজ করবেন।

গবেষণার ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) অবহিত করতে হবে। এছাড়া, তিনি গবেষণাকাজের অগ্রগতি সম্পর্কে প্রতিবেদন জমা দেবেন। সংশ্লিষ্ট গবেষণা সংস্থা বা শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষও ইউজিসি চেয়ারম্যানকে তাঁর গবেষণাকাজের অগ্রগতি সম্পর্কে অবহিত রাখবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, গবেষণার তথ্য-উপাত্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসিকে পাঠাতে হবে। জাতীয় অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি জাতীয় বেতন স্কেল-২০১৫ এর গ্রেড-১ অনুযায়ী বেতনভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। তবে এ সময়ে তিনি অন্য কোনো বেতনভুক্ত চাকরিতে নিয়োজিত থাকতে পারবেন না।

বিজ্ঞাপন