বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

শেকৃবির মাঠে সচিবালয় স্থানান্তরের বিরুদ্ধে প্রতিবাদ

শেকৃবিতে সচিবালয় স্থানান্তরের বিরুদ্ধে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিবাদ।

শেকৃবির মাঠে সচিবালয় স্থানান্তরের বিরুদ্ধে প্রতিবাদ

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) গবেষণা মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা বাতিলের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

তাদের অভিযোগ, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং শেরেবাংলা নগরের পরিবেশ ও সবুজায়ন ক্ষতিগ্রস্ত হবে। আন্দোলনকারীরা বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন।

এসময় আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার কথা জানান। তারা দাবি করেন, দীর্ঘদিন পর অধিগ্রহণকৃত জমিতে শিক্ষা ও গবেষণার সুযোগ তৈরি হলেও সচিবালয় নির্মাণের পরিকল্পনায় তা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

গবেষণার পরিবেশ ও নগরীর সবুজ প্রকৃতি রক্ষায় প্রস্তাবিত স্থানান্তরের সিদ্ধান্ত স্থগিত করার আহ্বান জানান তারা। মাঠটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার কাজে ব্যবহারের সুযোগ দেওয়ার কথা বলেন আন্দোলনকারীরা।

বিজ্ঞাপন