মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

কক্সবাজারে বিশেষায়িত ব্লু ইকোনমি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নির্দেশ প্রধানমন্ত্রীর

কক্সবাজারে বিশেষায়িত ব্লু ইকোনমি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নির্দেশ প্রধানমন্ত্রীর।

কক্সবাজারে বিশেষায়িত ব্লু ইকোনমি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নির্দেশ প্রধানমন্ত্রীর

কক্সবাজারে ‘ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি’ (ইউবিইএসটি) প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষা মন্ত্রণালয়কে এই উদ্যোগ নিতে বলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রীর পাঠানো এক আধা-সরকারি পত্রের পর্যালোচনার পর প্রধানমন্ত্রী এই নির্দেশনা প্রদান করেন। এর আগে, ১৩ সেপ্টেম্বর কক্সবাজারে ‘ইউবিইএসটি’ প্রতিষ্ঠার প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রীকে ডিডিও দেন সালাহউদ্দিন আহমদ।

চিঠিতে তিনি কক্সবাজারে অবস্থিত বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের (বিওআরআই) বিদ্যমান অবকাঠামো, ল্যাবরেটরি ও গবেষণা সুবিধা কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর প্রস্তাব দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলের সামুদ্রিক সম্পদ পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে বিশেষায়িত উচ্চশিক্ষা, গবেষণা, ব্যবহারিক প্রশিক্ষণ ও দক্ষ মানবসম্পদ প্রয়োজন। দেশে এই ক্ষেত্রে যথেষ্ট ঘাটতি রয়েছে।

প্রস্তাব অনুযায়ী, বিওআরআই’র বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে প্রাথমিক পর্যায়ে সমুদ্রবিজ্ঞান, মৎস্য ও অ্যাকুয়াকালচার, সামুদ্রিক পরিবেশ, উপকূলীয় সম্পদ ব্যবস্থাপনা, ব্লু ইকোনমি, সামুদ্রিক তথ্য, পর্যটন ও হসপিটালিটি-সংশ্লিষ্ট বিষয়ে পাঠদান, গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবে বলা হয়, নতুন অবকাঠামো তৈরির জন্য দীর্ঘ সময় অপেক্ষা না করেই গবেষণামুখী, ব্যবহারিক ও বাস্তবভিত্তিক একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম দ্রুত চালু করা যাবে।

এ উদ্যোগ বাস্তবায়িত হলে ব্লু ইকোনমি সংক্রান্ত বিদ্যমান জাতীয় গবেষণা অবকাঠামোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে এবং দেশের ব্লু ইকোনমি খাতে দক্ষ মানবসম্পদ তৈরির একটি কার্যকর প্রতিষ্ঠান গড়ে উঠবে।

বিজ্ঞাপন